Monday, 19 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জেলার খবর সারা দেশ

দরজা ভেঙে স্বামী দেখেন ফ্যানের সঙ্গে ঝুলছে স্ত্রী

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
দরজা ভেঙে স্বামী দেখেন ফ্যানের সঙ্গে ঝুলছে স্ত্রী

রাজধানীর কদমতলী থানাধীন জুরাইনে স্বামীর উপর অভিমান করে মুন্নি আক্তার (২৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

 

মঙ্গলবার(২৩মে) বিকেল পাঁচটার দিকে জুরাইনের আলম মার্কেট এলাকার বাসায় এই ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় ঐ গৃহবধূকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

নিহতের স্বামী মো. রুবেল জানান, আমার স্ত্রী পোশাক শ্রমিক ছিলেন। বেশ কিছুদিন ধরে অফিসে যায় না। আমিও বাসের হেলপারি করি। আজ মাগরিবের নামাজের পরে পাশের এক ভাড়াটিয়ার সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার স্ত্রীর ঝগড়া হয়। এই বিষয়টি সে আমাকে জানায়। আমি কথা শুনে বলি ঠিক আছে আমি দেখছি। এই বলে আমি বাইরে যেতে চাইলে আমার স্ত্রী বলে তুমি বাইরে গেলে আমি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করব।

 

আমি তবুও কথা না শুনে সিগারেট কিনতে বাইরে চলে আসি। ফিরে এসে দরজা বন্ধ দেখতে পাই। পরে ডাকাডাকি করলে দরজা না খুললে শাবল দিয়ে দরজা ভেঙে দেখি সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলে আছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

তিনি আরও জানান, বর্তমানে জুরাইন আলম মার্কেটের একটি তিন তলা বাসার নিচ তলায় থাকি। আমাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া থানার চন্ডিপুর গ্রামে। আমাদের বিয়ে হয়েছে দেড় বছর। কোনও সন্তান নেই।

 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।