Friday, 4 September 2026
শিরোনাম
রাজনীতি

তিন দিনে জাপার ১৫১০ মনোনয়ন ফরম বিক্রি

admin • 22 Nov 2023, 06:57 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
তিন দিনে জাপার ১৫১০ মনোনয়ন ফরম বিক্রি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিন দিনে জাতীয় পার্টি (জাপা) থেকে মনোনয়নপত্র বিক্রি হয়েছে এক হাজার ৫১০টি।

 

বুধবার জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী বলেন, গত ২০ নভেম্বর ৫৫৭টি, ২১ নভেম্বর ৬২২টি এবং আজ বুধবার ৩৩১টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে।

 

আগামীকাল বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো মনোনয়নপত্র বিক্রি ও গ্রহণ করা হবে। এবার জাতীয় পার্টির মনোনয়নপত্রের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার টাকা।

   

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২৪ নভেম্বর থেকে প্রতিদিন দুটি বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। ২৪ নভেম্বর রংপুর ও রাজশাহী বিভাগ, ২৫ নভেম্বর খুলনা ও বরিশাল বিভাগ, ২৬ নভেম্বর ঢাকা ও ময়মনসিংহ বিভাগ এবং ২৭ নভেম্বর চট্টগ্রাম ও সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে সাক্ষাৎকার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।