Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক জাতীয়

তামিল নাড়ুতে হাসপাতালে অগ্নিকাণ্ড,৬ শিশুর মৃত্যু

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
তামিল নাড়ুতে হাসপাতালে অগ্নিকাণ্ড,৬ শিশুর মৃত্যু

ভারতের তামিল নাড়ুর দিনদিগুলে একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে ছয় শিশু নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে সিটি হাসপাতালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সূত্র জানিয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে প্রকৃত কারণ জানতে তদন্ত করা হচ্ছে। 

 

টেলিভিশনে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনায় ওই হাসপাতাল থেকে ধোঁয়া উড়ছে। দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। 

 

নিউজ সংস্থা পিটিআই জানিয়েছে, পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ছয় জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠায়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

অগ্নিকাণ্ডের ঘটনায় অন্য রোগীদের উদ্ধার করে পার্শ্ববর্তী এক হাসপাতালে নেয়া হয়েছে। এদের বেশির ভাগকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র: এনডিটিভি 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।