Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয় ধর্ম জবস্ কৃষি ও প্রকৃতি ক্যাম্পাস ক্রিকেট গণমাধ্যম প্রবাস ফুটবল শোক দিবস

ঢাকা-পদ্মা সেতু ট্রেন চলাচল স্বাভাবিক

admin • 23 Nov 2024, 11:06 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ঢাকা-পদ্মা সেতু ট্রেন চলাচল স্বাভাবিক

রাজধানীর জুরাইনে রেলপথ অবরোধ তুলে নেয়ায় প্রায় ৪ ঘণ্টা পর ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা-মাওয়া-পদ্মা সেতু রেল চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে কমলাপুর রেলস্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন এ তথ্য জানান।

 

তিনি জানান, বিকেল ৩টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। নারায়ণগঞ্জগামী কমিউটার ট্রেন ছেড়ে চলে গেছে। এ ছাড়া খুলনাগামী নকশিকাঁথা এক্সপ্রেস ১১টা ২০ মিনিট থেকে এখনও আটকে আছে। লাইন খালি হলেই চালু হবে।

 

আনোয়ার হোসেন জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা মধুমতী এক্সপ্রেস পথে আছে, সেটা ফিরলেই ছাড়া যাবে নকশিকাঁথা।

এর আগে সকাল থেকে ১১টা থেকে রাজধানীর জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। এতে ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে পুলিশ-অটোরিকশা চালকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের কারণে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন ও খুলনাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেন ঢাকা ছাড়তে পারছে না। এ ছাড়া ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা-মাওয়া-পদ্মা সেতু রেল চলাচল বন্ধ রয়েছে।

 

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ ঢাকা মেট্রোপলিটন এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।