Thursday, 3 September 2026
শিরোনাম
রাজনীতি জাতীয়

ঢাকা জেলা বিএনপির আংশিক কমিটি গঠন, নেতৃত্বে আশফাক-নিপুণ

admin • 15 Nov 2022, 07:20 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ঢাকা জেলা বিএনপির আংশিক কমিটি গঠন, নেতৃত্বে আশফাক-নিপুণ

ঢাকা জেলা বিএনপির ৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে খন্দকার আবু আশফাককে সভাপতি ও অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

 

মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

   

সভাপতি আশফাক ঢাকা জেলা বিএনপির সদ্যবিদায়ী কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। আর নিপুণ রায় চৌধুরী বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপির সভাপতি। এছাড়াও নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন তিনি।

   

নতুন কমিটিতে অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামছুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। এর মধ্যে অমি হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের ছেলে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।