Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর সারা দেশ

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত তরুণীর মৃত্যু, প্রত্যক্ষদর্শী বলছে আত্মহত্যা

admin • 13 Nov 2022, 10:23 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত তরুণীর মৃত্যু, প্রত্যক্ষদর্শী বলছে আত্মহত্যা

কুষ্টিয়ার কুমারখালীতে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ নভেম্বর) রাত সোয়া নয়টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের দড়ি মালিয়াট এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন অথবা আত্মহত্যা করেছেন ওই তরুণী। তার বয়স ১৭ থেকে ২০ বছরের মধ্যে।

 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮ টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী রেললাইনে কুমারখালীর সদকী ইউনিয়নের দড়ি মালিয়াট গ্রামের সিএমবি রেলগেট এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেন তারা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে কুমারখালী থানা পুলিশ।  এরপর রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। যেহেতু ঘটনাটি রেললাইনে, তাই আইনি কার্যক্রম রেলওয়ে পুলিশ করবে। ওই তরুণীর নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান ওসি।

 

পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল হক বলেন, খবর পেয়েছি। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পরে বিস্তারিত বলা যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।