Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
ক্রিকেট খেলাধুলা

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লো জিম্বাবুয়ে

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লো জিম্বাবুয়ে

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে। গাম্বিয়ার বিপক্ষে ম্যাচে ৪ উইকেট হারিয়ে ৩৪৪ রান করেছে আফ্রিকার দেশটি। এতদিন এই রেকর্ড ছিল নেপালের দখলে। মঙ্গোলিয়ার বিপক্ষে সেই ম্যাচে ৩১৪ রান করেছিল নেপাল।

 

টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বে প্রথমে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৪৪ রান করে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ বলে অপরাজিত ১৪৪ রান করেন সিকান্দার রাজা। তার সেঞ্চুরি আসে মাত্র ৩৩ বলে। যা টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিসে পূর্ণ সদস্যের কোনো দলের খেলোয়াড়ের দ্রুততম সময়ে করা সেঞ্চুরি।

 

ম্যাচটিতে ৫৭ টি বাউন্ডারি, ২৭ টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছে জিম্বাবুয়ে। এই বাউন্ডারি ও ওভার বাউন্ডারি দুটোই কোনো দলের জন্য সর্বোচ্চ। এর আগে মঙ্গোলিয়ার বিপক্ষে নেপাল ২৬ টি ছক্কা হাঁকায়।

 

টি-টোয়েন্টি ইতিহাসে বল হাতে গাম্বিয়ার মুসা জোরবাতেহ রেকর্ড গড়েছেন। তিনি ৪ ওভার বল করে ৯৩ রান দিয়েছেন, যা টি-টোয়েন্টিতে কোনো বোলারের দেয়া সর্বোচ্চ রান

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।