Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
রাজনীতি

জোবাইদা-জাইমার সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট নেই

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
জোবাইদা-জাইমার সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট নেই

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমার নাম ব্যবহার করে ‘একটি স্বার্থান্বেষী মহল’ বিভিন্ন ধরনের বানোয়াট তথ্য প্রচার করছে বলে অভিযোগ করেছে বিএনপি।

 

দলটি জানিয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রামসহ সামাজিক যোগাযোগের কোনো প্ল্যাটফর্মেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী জোবাইদা রহমান বা তাদের মেয়ে জাইমা রহমানের ‘কোনো অ্যাকাউন্ট নেই’।

 

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান ও তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান সামাজিক মাধ্যম ব্যবহার করেন না। সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম যেমন- ফেসবুক, এক্স (সাবেক টুইটার), ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, সিগন্যালসহ কোনো প্ল্যাটফর্মে তাদের নামে অ্যাকাউন্ট বা পেইজ নেই।

 

এই দুজনের নামে ‘ফেইক আইডি ও পেইজ’ তৈরি করে একটি স্বার্থান্বেষী মহল বিভিন্ন ‘কারসাজিমূলক, বিকৃত ও বানোয়াট’ তথ্যাদি প্রচার করে বিভ্রান্তি তৈরি করছে বলেও অভিযোগ করেছে বিএনপি।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়- এ পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠানসহ সচেতন দেশবাসীকে এ বিষয়ে বিভ্রান্ত না হবার আহ্বান জানানো হচ্ছে। এছাড়া এসব ফেইক আইডি ও পেইজগুলোতে যুক্ত না হয়ে, সেগুলো বন্ধ করতে সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়ায় রিপোর্ট করার কথাও বলা হচ্ছে।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে ফেসবুকে একটি ভেরিফায়েড আইডি এবং মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটি ভেরিফাইড হ্যান্ডেল থাকার কথা জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- এর বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমে আর কোথাও তারেক রহমানের কোনো আইডি অথবা পেইজ নেই।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।