Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজনীতি জাতীয়

জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানিদের দোসর: তথ্যমন্ত্রী

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানিদের দোসর: তথ্যমন্ত্রী

জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ছদ্মাবরণে পাকিস্তানিদের দোসর হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (২৬ মার্চ) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, জিয়াউর রহমানের কাছে যে চিঠি বিগ্রেডিয়ার বেগ লিখেছিল, সেই চিঠির মাধ্যমে এটি প্রমাণিত হয় জিয়াউর পাকিস্তানির গুপ্তচর হিসেবে কাজ করেছিল। জিয়াউর রহমান রণাঙ্গনে যুদ্ধ করে, আর বেগম খালেদা জিয়া নতুন বউয়ের আদরে পাকিস্তানির ক্যান্টনমেন্টে থাকে, এটা কী কোনোভাবে সম্ভব?

তিনি আরও বলেন, আমি মুক্তিযুদ্ধ দেখেছি, এখনও বহু মুক্তিযোদ্ধা বেঁচে আছে, আমার পাশে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সম্পাদক (মৃণাল কান্তি দাস) দাঁড়িয়ে আছেন। মুক্তিযুদ্ধের সময় কোনো এক মুক্তিযোদ্ধাকে পানি খাইয়েছে অথবা একবেলা ভাত খাইয়েছে, সেই অপরাধে তাকে ধরে নিয়ে পাকিস্তানিরা হত্যা করেছে। সেই অপরাধে তার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। নির্যাতন করেছে। আর জিয়াউর রহমান রণাঙ্গনে যুদ্ধ করে খালেদা জিয়াকে নতুন বউয়ের আদলে আদর-যত্ন করে, এতে তো প্রমাণিত হয় জিয়াউর রহমান আসলে মুক্তিযুদ্ধের শ্রদ্ধাবরণে পাকিস্তানিদের দোসর হিসেবে কাজ করেছে।

তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবদের মাথা খারাপ হয়েছে বিধায় আজকে ইতিহাস বিকৃতি ঢেকে যাওয়ায় আবোল-তাবোল বকছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।