Monday, 19 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জেলার খবর সারা দেশ

চিম্বুক পাহাড়ে 'সুপেয়' পানি সরবরাহ করছে সেনাবাহিনী

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
চিম্বুক পাহাড়ে 'সুপেয়' পানি সরবরাহ করছে সেনাবাহিনী

চিম্বুক ও তার পার্শ্ববর্তী এলাকার ভুক্তভোগীদের মাঝে সুপেয় পানি ও নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার্য পানি নিয়মিতভাবে সরবরাহ করছে বান্দরবান সেনা জোন। গত ৯ মে (সোমবার) দুপুর ১২:০০ ঘটিকা হতে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত বান্দরবান সেনা জোনের একটি টহল দল কতৃক দূর্গম এলাকা গুলোতে পানি সরবরাহ করা হচ্ছে।

 

নিয়মিত পানি প্রদান করলেও পানির সংকট নিরসন না হওয়ায় স্থায়ী সমাধান নিশ্চিত করার জন্য বান্দরবান সেনা জোন বিভিন্ন মেয়াদে পরিকল্পনা গ্রহণ করেছে।

 

বর্তমান তীব্র গ্রীষ্মের তাপদাহে সমতল ভূমির পাশাপাশি পার্বত্য অঞ্চলে ব্যাপক হারে পানির সংকট দেখা দিয়েছে। প্রতিনিয়ত ই পার্বত্য অঞ্চলের জীবন যুদ্ধে হার না মানা নিরীহ মানুষগুলো পানির বিরুদ্ধে কঠিন সংগ্রাম করে যাচ্ছে। স্থানিয়রা বলছে ঝিরি থেকে পাথর উক্তোলন করার কারণে ঝিরি গুলো শুকিয়ে গেছে।

 

বিষয়টি তাৎক্ষণিকভাবে সুনজরে নিয়ে আসে বাংলাদেশ সেনাবাহিনী। বান্দরবান সেনা জোনের আওতাধীন চিম্বুক ও তার পার্শ্ববর্তী বিভিন্ন দুর্গম এলাকায় বান্দরবান সেনা জোনের অধিনায়ক লেঃ কর্ণেল মাহমুদুল হাসান পি এস সির নির্দেশে বান্দরবান সেনা জোনের উপ-অধিনায়ক এস এম মেজর মাহমুদুল হাসান , সরজমিনে ভুক্তভোগী পাড়া গুলো পরিদর্শন এবং স্থানীয় বাসিন্দাদের সাথে পানি সংকট নিরসনের বিষয়টি নিয়ে আলোচনা করেন। পানি সংকটের বিষয়টি জটিল আকার ধারণ করায় এর সমাধান হিসেবে স্বল্পমেয়াদি পরিকল্পনার মধ্যে নিয়মিত ওয়াটার বাউজার এবং ট্রেইলারের মাধ্যমে পানিশূন্য পাড়ায় পানি প্রদান করা হবে বলে জানিয়েছে সেনাবাহিনী ।

 

বান্দরবান সেনা জোনের এই জনহিতকর কার্যাবলী কে সাধুবাদ জানিয়েছেন বান্দরবান জেলার বিভিন্ন জনপ্রতিনিধি ও ঊর্ধ্বতন কর্মকর্তা। এছাড়া কঠিন মুহূর্তে এই পানি আল্লাহর নেয়ামত বলে অভিহিত করেছেন সুবিধা প্রাপ্ত জনসাধারনেরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।