Sunday, 18 October 2026
শিরোনাম
অর্থ-বাণিজ্য জাতীয়

চারটি টিভিকে ব্রিফিং করলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর, সাংবাদিকদের প্রতিবাদ

• • পঠিত 25 বার
শেয়ার করুন:
চারটি টিভিকে ব্রিফিং করলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর, সাংবাদিকদের প্রতিবাদ

বেসরকারি টেলিভিশন একাত্তর টিভি, সময় টেলিভিশন, চ্যানেল আই ও এনটিভিকে ডেকে ব্রিফিং করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। রোববার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় এই চারটি টিভিকে ব্রিফ করেন তিনি।

 

এসময় অন্যান্য টিভি, পত্রিকা ও অনলাইনের সাংবাদিকরা উপস্থিত থাকলেও তাদের ডাকেননি গভর্নর। তাৎক্ষণিক এর প্রতিবাদ করেন উপস্থিত সাংবাদিকরা। কি নিয়ে ব্রিফিং করা হয়েছে, সাংবাদিকরা জানতে চাইল বিষয়বস্তু জানাতে অপারগতা প্রকাশ করে মুখপাত্রের দপ্তর।

 

মুখপত্রের দপ্তর সূত্রে জানা যায়, শুধু ওই চারটি টেলিভিশনকে ডাকার নির্দেশ দেয়া হয়েছে। যদিও তখন বাংলাদেশ ব্যাংকে চ্যানেল 24, দৈনিক আমার সংবাদ, আজকের পত্রিকা, প্রতিদিনের বাংলাদেশ, শেয়ারবিজ, দেশ রূপান্তর, এখন টিভি এবং ঢাকা টাইমস, দৈনিক কালবেলা , দ্যা মিরর অব বাংলাদেশ ও বিডিনিউজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তবে তাদের ব্রিফিংয়ে অংশগ্রহণের সুযোগ দেয়া হয়নি।

 

‘দেশের অর্থনীতি এখন তলানিতে, চাকরিজীবনে অর্থনীতির এমন খাবার খারাপ অবস্থা আর দেখিনি’- এমন মন্তব্য করে সম্প্রতি চাপে রয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। এ বিষয়ে সাফাই গাইতে শুধু চারটি টেলিভিশনকে ডেকে ব্যাখ্যা দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।