Friday, 4 September 2026
শিরোনাম
আইন-আদালত জাতীয়

চলমান মামলার বিচার আগের আইনেই: অ্যাটর্নি জেনারেল

admin • 07 Aug 2023, 03:40 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
চলমান মামলার বিচার আগের আইনেই: অ্যাটর্নি জেনারেল

অবশেষে বহুল আলোচিত 'ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮' পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 'ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮' পরিবর্তন করে এখন 'সাইবার নিরাপত্তা আইন-২০২৩' নামে প্রতিস্থাপিত হবে।

সোমবার (৭ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক।

এদিকে ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন হলেও সেসকল মামলা চলমান রয়েছে সেগুলোর বিচার আগের আইনেই হবে বলে জানিয়েছেন দেশের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন।

সোমবার (৭ আগস্ট) অ্যাটর্নি জেনারেলের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

রাষ্ট্রের প্রধান এ আইন কর্মকর্তা বলেন, যখন কোনো আইন বাতিল বা পরিবর্তন করা হয় সেখানে একটা সেভিং ক্লোজ দেওয়া হয়। সেখানে বলা হয়, যে মামলাগুলো চলমান আছে সেই মামলাগুলোর ক্ষেত্রে ধরে নিতে হবে এই আইনটা বিলুপ্ত হয়নি। এখন পর্যন্ত যত আইন বাতিল বা পরিবর্তন করা হয়েছে সবগুলোর ক্ষেত্রে একই অবস্থা হয়েছে। আইন পরিবর্তনের সিদ্ধান্তকে তিনি ইতিবাচক বলে উল্লেখ করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।