চট্টগ্রাম মহানগরের আগ্রাবাদের বেপারি পাড়ার একটি আবাসিক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রেণে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের পাঁচটি গাড়ি কাজ করছে।
রবিবার (২১ আগস্ট) সন্ধ্যা সোয়া ছয়টায় এ ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. এনামুল হক সাম্প্রতিক দেশকালকে বলেন, সন্ধ্যার দিকে আবাসিক এলাকায় আগুন লাগার খবর আসে। বর্তমানে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।