Monday, 19 October 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয় সারা দেশ

চকবাজারে প্লাস্টিক কারখানায় অগ্নিকান্ড : হোটেল মালিক গ্রেপ্তার

• • পঠিত 21 বার
শেয়ার করুন:
চকবাজারে প্লাস্টিক কারখানায় অগ্নিকান্ড : হোটেল মালিক গ্রেপ্তার
রাজধানীর চকবাজারে প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনায় ওই কারখানার নিচ তলায় থাকা বরিশাল হোটেলের মালিক ফখরুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।   (১৬ আগস্ট) মঙ্গলবার ভোরে চকবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন চকবাজার থানার অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম।   তিনি বলেন, সোমবার নিহত রুবেলের বড়ো ভাই মোহাম্মদ আলী বাদি হয়ে চকবাজার থানায় মামলা করেন। এরপর আজ সকালে অভিযান চালিয়ে বরিশাল রেস্টুরেন্টর মালিক ফখরুদ্দিনকে গ্রেপ্তার করা হয়।   আরও পড়ুন: ক্রেন অপারেটর ও ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা   উল্লেখ্য,  সোমবার দুপুর ১২টার দিকে চকবাজারের দেবীদাসলেন এলাকায় প্লাস্টিক কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় সোয়া দুই ঘণ্টার চেষ্টায়আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ওই ভবন থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।