Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয় সারা দেশ

গ্রেনেড হামলার প্রতিবাদে কুমারখালীতে বিক্ষোভ সমাবেশ

shibly hasan • 17 Aug 2022, 01:25 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
গ্রেনেড হামলার প্রতিবাদে কুমারখালীতে বিক্ষোভ সমাবেশ
২০০৫ সালের ১৭ আগষ্ট বাংলাদেশের ৬৩ জেলায় জঙ্গী সংগঠন জেএমবি কর্তৃক একযোগে গ্রেনেড হামলার প্রতিবাদে কুষ্টিয়ার কুমারখালীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে সমাবেশে কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জজ উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. সামছুজ্জামান অরুনের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল কুমারখালী পৌর কার্যালয় থেকে শুরু হয়ে হলবাজার, গণমোড়, থানামোড়, স্টেশন বাজার প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডের গোলচত্ত্বরে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা যু্বলীগের সভাপতি হারুন অর রশিদ হারুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাসেল হোসেন আরজু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল হোসেন সহ আওয়ামী লীগ ও অংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।