Monday, 19 October 2026
শিরোনাম
গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
সারা দেশ জেলার খবর

গৃহবধুকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে ননদের স্বামী গ্রেপ্তার

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
গৃহবধুকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে ননদের স্বামী গ্রেপ্তার

নোয়াখালীর মাইজদীতে এক গৃহবধূর(২৫) অশ্লীল ভিডিও ধারণ ও ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে মেহেদী হাসান রাজু (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে ব্যবহৃত দুটি মোবাইল জব্দ করা হয়, যাতে গৃহবধূর অশ্লীল ছবি ও ভিডিও ধারণের সত্যতা পাওয়া যায়।

রোববার (১১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মেহেদী হাসান রাজু ভুক্তভোগী নারীর ননদের স্বামী।

নোয়াখালী পুলিশ সুপার শহীদুল ইসলাম জানান, ২০১৯ সালে নির্যাতিতা গৃহবধুর বাড়িতে ননদসহ (স্বামীর বোন) বেড়াতে আসে। এতে রাতে পরিবারের অন্য সদস্যসহ গৃহবধূকে কোমল পানির সঙ্গে নেশাদ্রব্য খাইয়ে নিজের মোবাইলে গৃহবধূর অশ্লীল ভিডিও এবং ছবি ধারণ করে রাজু। পরে অশ্লীল ভিডিও এবং ছবি দেখিয়ে ব্লাকমেইল করে ২০১৯ সাল থেকে একাধিকবার বিভিন্ন আবাসিক হোটেলে নিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করে রাজু।

সবশেষ চলতি বছরের ২১ জুলাই চৌমুহনীর একটি হোটেলে নিয়ে পুনঃরায় তাকে ধর্ষণ করে রাজু।

পুলিশ সুপার জানান, চলতি মাসের ৮ সেপ্টেম্বর গৃহবধূর লিখিত অভিযোগের ভিত্তিতে ভুক্তভোগীর সহযোগিতায় রোববার দুপুরে নোয়াখালী পৌর পার্কে অভিযান চালিয়ে অভিযুক্ত মেহেদী হাসান রাজুকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে জব্দকৃত স্মার্ট ফোনে গৃহবধূর অশ্লীল ছবি ও ভিডিও ফুটেজ পাওয়ায় প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মিলেছে। গ্রেপ্তারকৃত রাজুর বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হবে।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।