Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
রাজনীতি

গুলশানে বিএনপির ১১ নেতাকর্মী গ্রেফতার

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
গুলশানে বিএনপির ১১ নেতাকর্মী গ্রেফতার

রাজধানীর গুলশান থানাধীন নতুনবাজার এলাকা থেকে বিএনপির ১১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গুলশান থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে। পুলিশের দাবি, তারা ২৮ অক্টোবরের সমাবেশকে কেন্দ্র করে গোপন বৈঠকে বসেছিলেন।

গ্রেফতাররা হলেন- তুরাগ থানাধীন দিয়াবাড়ি এলাকার রিপন ইসলাম(৩৬), উত্তরার আজমপুর এলাকার মো. সিদ্দিক (৩৮), তুরাগের রানাভোলা এলাকার মনির (২৪), সবুজ সরকার (৩৮), বাউনিয়া এলাকার মিজান (২৫), ফুলবাড়িয়া এলাকার কামাল হোসেন (২৫), রমজান মার্কেট এলাকার সুমন (৩৫), উত্তরা ৩ নম্বর সেক্টরের হৃদয় (১৯), ১৩ নম্বর সেক্টরের মাহাবুব আলম (৩০), ১২ নম্বর সেক্টরের মহসিন হাওলাদার (৩৪) ও জসিম উদ্দিন (২৯)।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত শেখ শাহানুর ইসলাম দেশের শীর্ষ স্থানীয় গণমাধ্যমকে জানান, গুলশান থানায় ২০২২ সালের একটি বিস্ফোরক মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই বিএনপির নেতাকর্মী।

 

২৮ অক্টোবরের সমাবেশকে কেন্দ্র করে গুলশান থানাধীন নতুনবাজার এলাকায় একটি স্থানে তারা গোপন বৈঠক করছিলেন। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এরপর এই ১১ জনকে সেখান থেকে গ্রেফতার করা হয়। রোববার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।