গাজীপুর সিটি করপোরেশনের মাজুখান এলাকায় একটি জুটের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
রোববার (৪ অক্টোবর) দুপুরে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, গাজীপুরের মাজুখান এলাকায় একটি জুটের গোডাউনে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
এ সময় মালিকপক্ষের কেউ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।





