Monday, 19 October 2026
শিরোনাম
আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ২ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার অভিযোগ
এক্সক্লসিভ জাতীয় সারা দেশ জেলার খবর

গলাচিপায় খাবার খেয়ে অসুস্থ ৬

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
গলাচিপায় খাবার খেয়ে অসুস্থ ৬
পটুয়াখালীর গলাচিপায় খাবার খেয়ে দুই পরিবারের ৬ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার গজালিয়া ইউনিয়নের দক্ষিণ হরিদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।    শুক্রবার সকালে স্থানীয়রা উদ্ধার করে অসুস্থ হাচন ভানু (৮০), জোনাকী বেগম (২২), সাবিহা (২), মনিরা বেগম (৩৮), ইমা (১২) ও সাইদুল ইসলামকে (৩৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অসুস্থরা সকলে ওই গ্রামের বাসিন্দা।   রোগীর স্বজন সোহাগ ও ফোরকান গাজী জানান, বৃহস্পতিবার রাতের খাবার খাওয়ার কিছুক্ষণ পর তারা অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান না ফেরায় শুক্রবার সকালে তারা অসুস্থদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।     উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নোমান জানান, খাবারের সঙ্গে অতিমাত্রায় ঘুমের ওষুধ খাওয়ায় তারা অসুস্থ হয়ে পড়েছেন। রোগী মোটামুটি সুস্থ। শনিবার সকালে হাসপাতাল থেকে তাদেরকে রিলিজ করা হবে।  
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।