Thursday, 3 September 2026
শিরোনাম
রাজনীতি

গণতন্ত্রী পার্টি'র মনোনয়ন ফরম বিক্রি শুরু

admin • 21 Nov 2023, 08:11 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
গণতন্ত্রী পার্টি'র মনোনয়ন ফরম বিক্রি শুরু

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পর ১৪ দলের অন্যতম শরিক দল গণতন্ত্রী পার্টি ও আনুষ্ঠানিক ভাবে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে।

   

সোমবার (২০ নভেম্বর) বিকালে রাজধানীর কাকরাইলে দলীয় কার্যালয়ে মনোনয়নপত্র ক্রয় করে মনোনয়ন ফরম বিক্রির শুভ উদ্বোধন করেন ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ডা, শহিদুল্লাহ সিকদার।

   

এসময় গণতন্ত্রী পার্টি'র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড.ভূপেন্দ্র ভৌমিক দোলন তার হাতে মনোনয়নপত্র তুলে দেন।

   

এরপর খুলনা, পাবনা, রাজবাড়ী, বাগেরহাট, মুন্সীগঞ্জ, চট্টগ্রাম, কুষ্টিয়া, কিশোরগঞ্জ, গাজীপুর, নোয়াখালী,ঢাকার নেতৃবৃন্দ দলীয় মনোনয়নপত্র ক্রয় করেন। মনোনয়নপত্র বিতরনের প্রথম দিনে ২২টি ফরম বিক্রি করে দলটি ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।