Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর সারা দেশ

খোকসায় শিশু সেমিনার অনুষ্ঠিত

admin • 16 Dec 2022, 06:07 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
খোকসায় শিশু সেমিনার অনুষ্ঠিত

কুষ্টিয়ার খোকসায় রুপান্তর হাউজ চার্চের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে শিশু সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। এরপর দিনভর নানান আয়োজনে উপজেলার কমলাপুর চার্চ হাউজে এই শিশু সেমিনার অনুষ্ঠিত হয়। চার্চের সভাপতি এন্টোনি লুৎফর রহমানের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক জাকের আলী শুভ, মিডিয়া ব্যক্তিত্ব পুলক সরকার, ডেভিড সরকারসহ আরো অনেকে। পরে উপস্থিত শিশুদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।