Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর সারা দেশ

খোকসায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান,জব্দকৃত মালামাল খাদ্য গুদামে

admin • 14 Dec 2022, 05:48 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
খোকসায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান,জব্দকৃত মালামাল খাদ্য গুদামে

কুষ্টিয়ার খোকসা পৌর এলাকায় ৪ নং ওয়ার্ডে ডাকবাংলো রোডস্থ দিলীপ বিশ্বাস ষষ্ঠীর অবৈধ ভেজাল গুড় কারাখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত মালামাল খাদ্য গুদামে নেয়া হয়েছে।

 ( ১৪ ডিসেম্বর )  বুধবার দুপুরে খোকসা'র নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস সাদাতের নেতৃত্বে জব্দকৃত মালামাল খাদ্য গুদামে নেয়া হয়। এসময় খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।

অভিযোগ রয়েছে, ষষ্ঠীর অবৈধ ভেজাল গুড় কারাখানায় আখের গুড়ের পরিবর্তে মানব দেহের জন্য ক্ষতিকর ফিটকারী, ফার্নিচারে করা রঙ, সোডা, হাইড্রোজ ও এবং গুড়ের সাথে মোলাসেস মিশিয়ে ভেজাল গুড় তৈরি করে আসছে। তবে এই ভেজাল গুড় কারখানা স্থায়ীভাবে বন্ধ করার দাবী স্থানীয়দের।

উল্লেখ্য, গত সোমবার (০৬’ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস ষষ্ঠীর অবৈধ ভেজাল গুড় কারাখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এসময় ৫০ কেজি ওজনের ২৬৮ বস্তা চিনি, ৩০ কেজি ওজনের ৬২৮ টিন, ১৫ কেজি ওজনের ১২০ টিন ও ৬ কেজি ওজনের ৮৫ টি মাটির মটকা ভর্তি গুড় জব্দ করা হয়।

অভিযানে শেষে জব্দকৃত মালামাল স্থানীয় ৪ নং ওয়ার্ড কমিশনার আবুল কাশেম তরুন ও খোকসা পৌরবাজারের দুইজন ব্যবসায়ী মোঃ আনিচুর রহমান ও মোঃ সাবুব আলম চঞ্চলের জিম্মায় রাখা ছিলো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।