Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
রাজনীতি

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল

• • পঠিত 17 বার
শেয়ার করুন:
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সদ্য কারামুক্ত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার রাত সাড়ে ৮টা থেকে এক ঘণ্টা গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় অবস্থান করেন তিনি। কারামুক্ত হওয়ার পর খালেদা জিয়ার সঙ্গে এটাই তার প্রথম সাক্ষাৎ।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি যুগান্তরকে বলেন, ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। এসময় তিনি বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। ম্যাডামও মির্জা ফখরুলের অসুস্থতার খোঁজ খবর নিয়েছেন।

ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে গত বৃহস্পতিবার মুক্তি পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশানের বাসা থেকে মির্জা ফখরুল ২৮ অক্টোবর ও ২ নভেম্বর আমির খসরু মাহমুদ চৌধুরীকে গুলশানের বাসা থেকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে।

কারামুক্তির পর মির্জা ফখরুল অসুস্থ। গত শনিবার বিকালে রাজধানী শ্যামলীর বাংলাদেশ স্পেশাললাইজড হাসপাতালে যান। সেখানে গ্যাসস্ট্রোলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শামসুল আরেফিনকে দেখালে প্রয়োজনীয় চিকিৎসাপত্র দিয়েছেন। চিকিৎসকের পরামর্শে গুলশানের বাসায় তার সিকিৎসা চলছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, কারাবন্দি অবস্থায় মহাসচিব অসুস্থ ছিলেন। তার ওজন প্রায় ৬ কেজি কমে গেছে এবং বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছিল। তিনি স্পেশালাইজড হাসপাতালে গিয়েছিলেন। এখন তার শারীরিক অবস্থা ভালো। বাসা থেকে তার চিকিৎসা চলছে। বৃহস্পতিবার একটি পরীক্ষার জন্য একই হাসপাতালে আবার যেতে হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।