Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জেলার খবর সারা দেশ

কুষ্টিয়া-নাটোর মহাসড়কের বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
কুষ্টিয়া-নাটোর মহাসড়কের বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে কুষ্টিয়া-নাটোর মহাসড়কের ঈশ্বরদী দাশুরিয়ার মিরকামারী পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পাবনার পাকশি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— ঈশ্বরদী উপজেলার শেখপাড়া এলাকার আব্দুর রউফের ছেলে মো. নাসিম (৪৫), পাবনা শহরের রাধানগর এলাকার সুরত কুমারের ছেলে অমিত কুন্ডু (৪০)। আহতদের নাম-ঠিকানা জানা যায়নি।

ওসি আশীষ কুমার স্যানাল বলেন, যাত্রীবাহী মাইক্রোবাসটি পাবনা থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল অপরদিকে এসএন নামের যাত্রীবাহী একটি বাস কুষ্টিয়ার দিক থেকে আসছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

ওসি আরও জানান, আহতদের মধ্যে আরও অন্তত ৩ জনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্ষতিগ্রস্ত বাস ও মাইক্রোবাস উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।