Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয় জেলার খবর

কুষ্টিয়া চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বিক্ষোভ

admin • 03 Sep 2022, 03:39 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুষ্টিয়া চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বিক্ষোভ
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের অধীন কুষ্টিয়া চিনিকলের শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের গ্র্যাচুইটিসহ অন্যান্য পাওনা আদায়ের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন কুষ্টিয়া চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তারা।   শনিবার সকাল ১০টায় অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতির আয়োজনে চিনিকলের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালিত হয়।     এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কুষ্টিয়া চিনিকলের দুই শতাধিক শ্রমিক. কর্মচারী ও কর্মকর্তারা তাদের গ্র্যাচুইটিসহ অন্যান্য পাওনাদি প্রায় ১৫ কোটি টাকা না পেয়ে মানবেতর জীবন যাবন করছেন। আগামী ২২ অক্টোবরের মধ্যে তাদের সমস্ত পাওনা পরিশোধ করা না হলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা।   ধারাবাহিক লোকসানে ২০২০ সালের ২ ডিসেম্বর সরকারের সিদ্ধান্তে চিনিকলের আখ মাড়াই কার্যক্রম স্থগিত করা হয়।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।