Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর সারা দেশ

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

admin • 11 Sep 2022, 05:48 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় রইচ উদ্দিন রনক (১৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রবিবার দুপুরে মিরপুর উপজেলার মশান বাজারে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হন।

 

নিহত রইচ উদ্দিন রনক মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে। সে মশান মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

 

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বাড়ী থেকে মোটরসাইকেলে মিরপুরের দিকে যাচ্ছিলেন রইচ উদ্দিন রনক। এসময় একটি ভ্যানকে ওভারটেক করতে গিয়ে গিয়ে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি সিএনজির সাথে সংঘর্ষে হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।