Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয় জেলার খবর

কুয়াকাটায় ৫ ট্রলারডুবিতে নিখোঁজ ১৬ জেলে

admin • 19 Aug 2022, 03:20 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুয়াকাটায় ৫ ট্রলারডুবিতে নিখোঁজ ১৬ জেলে
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে অন্তত ৭০ জেলেসহ পাঁচটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ১৬ জেলে নিখোঁজের খবর পাওয়া গেছে।   বিষয়টি নিশ্চিত করেছেন আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়ত মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা।   শুক্রবার (১৯ আগস্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে এ ট্রলারডুবির ঘটনা ঘটে। সন্ধ্যার পর থেকেই জেলায় প্রচুর বৃষ্টি ও বাতাস বইছে।     ডুবে যাওয়া ট্রলারগুলো- এমবি মামনি-৩, এফবি সাইফুল, এফবি আল মামুন, এফবি কুলসুম ও এফবি রফিক মিঝি। এরমধ্যে এফবি রফিক মিঝির ট্রলারে থাকা জেলেদের বাড়ি ভোলার হাজারীগঞ্জে। বাকি চার ট্রলারে থাকা জেলেদের বাড়ি মহিপুরে। উদ্ধার হওয়া জেলেরা জানান, সাগরের অস্বাভাবিক ঢেউ ও ঝড়ের কবলে পরে তাদের ট্রলারগুলো ডুবে যায়। এসময় পাশে থাকা অন্য ট্রলারের মাধ্যমে অন্তত ৫৪ জেলে উদ্ধার হলেও নিখোঁজ হয় ১৬ জেলে। নিখোঁজ ১৪ জেলে এফবি কুলসুম ট্রলারে ছিল। আর এফবি রফিক মিঝি ট্রলার ডুবে যাওয়ার সময় ওই ট্রলারের মালিক রফিক মিঝি (৬০) নিখোঁজ হন।   আরও পড়ুন:আঘাত এলে ‘প্রতিরোধ’ করুন: তথ্যমন্ত্রী নিজামপুর কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার সেলিম মণ্ডল জানান, সাগরে ট্রলারডুবির খবর পেয়েছি। আমাদের টহল টিম সাগরে রয়েছে। তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।    
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।