Monday, 19 October 2026
শিরোনাম
জেলার খবর জাতীয়

কুমারখালীতে হত্যা মামলার আসামীকে কুপিয়ে হত্যা!

• • পঠিত 17 বার
শেয়ার করুন:
কুমারখালীতে হত্যা মামলার আসামীকে কুপিয়ে হত্যা!
কুষ্টিয়ার কুমারখালীতে হত্যা মামলার আসামিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা  সোমবার (১ আগস্ট) সকাল ১১ টা ১০ মিনিটের দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত ব্যক্তি উপজেলার সদকী ইউনিয়নের চরপাড়া গ্রামের গ্রামের মৃত সেকেন আলীর ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন। তিনি একই এলাকার হুমায়ন মন্ডল (৪৪) হত্যা মামলার আসামি ছিলেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সেলিম একজন ভাটা শ্রমিক। সকাল সাড়ে ৯ টার দিকে ভাটায় কাজে যাচ্ছিলেন।
এসময় প্রতিপক্ষের মোঃ সাইদুল ইসলাম (৩৫), মোঃ আসলাম হোসেন (৪০), মোঃ রাজু আহমেদ (২৫) সহ বেশ কয়েকজন ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
পরে তার চিৎকারে প্রতিপক্ষরা দ্রুত চলে যায় এবং স্বজন ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁর অবস্থা আশঙ্খাজনক হওয়ায় সেখানকার চিকিৎসক তাঁকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান। এরপর কুষ্টিয়া হাসপাতালে পৌছানোর আগেই তিনি মারা যান।
মিরর/ মাহামুদ হাসান
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।