Monday, 19 October 2026
শিরোনাম
গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
শিক্ষা সারা দেশ জেলার খবর

কুমারখালীতে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সৌমেন সেন

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
কুমারখালীতে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সৌমেন সেন

উন্নত জীবনের ভিত্তি, প্রাথমিক শিক্ষার দীপ্তি। বর্তমান সরকার ঝরে পড়া রোধে শতভাগ প্রাথমিক শিক্ষা কার্যক্রম সফল করতে নিয়েছে নানামূখী উদ্যােগ।

 

প্রাথমিক শিক্ষার উন্নয়নে অসামান্য অবদানের জন্য সরকার প্রতি বছরই প্রাথমিক শিক্ষার সাথে সম্পৃক্ত ২১ টি মানদণ্ডে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান করে থাকে।

 

তারই ধারাবাহিকতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বার্থে সকল স্টেকহোল্ডারগণের সাথে যোগাযোগ স্থাপন, বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ সমুন্নত ও বাহ্যিক শ্রীবৃদ্ধি, বিদ্যালয়ের সার্থে স্থানীয় জনপ্রতিনিধির প্রত্যক্ষ তদারকি ও অনুদানের ব্যবস্থা এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয় সাধনের জন্য বৃহত্তম কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী ও সভাপতি নির্বাচিত হয়েছেন ৭৭ নং তেবাড়ীয়া সেরকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৌমেন সেন।

   

শ্রেষ্ঠ সভাপতি কৃতিত্ব পাওয়ায় সৌমেন সেন বলেন, এ অর্জন জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এর কুমারখালী উপেজলা কমিটির সকল সদস্য, মাননীয় সংসদ সদস্য, কুষ্টিয়া-৪, উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল , উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সহকারী প্রাথমিক অফিসার জিল্লুর রহমান,

   

তেবাড়িয়া সেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ,সহকারী শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, অভিভাবকসহ বিদ্যালয়ের সকল স্টেকহোল্ডারগণের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। আমরা বিশ্বাস করি "প্রাথমিক শিক্ষা একটি দলগত কাজ"এ অর্জন আমাদের সবার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।