Thursday, 8 October 2026
শিরোনাম
সারা দেশ

কুমারখালীতে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

• • পঠিত 31 বার
শেয়ার করুন:
কুমারখালীতে বিশ্ব দৃষ্টি দিবস পালিত
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের বর্নাঢ্য র‌্যালি

‘আপনার চোখকে ভালোবাসুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯টায় শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিমে বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতাল প্রাঙ্গনে বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের উদ্যেগে একটি বর্নাঢ্য র‌্যালি বের করা হয়।

 


র‌্যালিটি হাসপাতাল চত্বর হয়ে শহরের গনমোড়, রেলওয়ে ষ্টেশন সড়ক প্রদক্ষিণ শেষে চক্ষু হাসপাতালে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিশ্ব দৃষ্টি দিবসের গুরুত্ব ও চোখের যত্ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 


আলোচনা সভায় উপস্থিত ছিলেন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইন্সটিটিউটের সিনিয়র কনসালটেন্ট (চক্ষু), চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডাঃ মোয়াজ্জেম হোসেন মিলন, বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: এস এম ইসতিয়াক আহমেদ (আবির), বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার কুমারখালী-খোকসা উপজেলা শাখার সভাপতি ও ফ্যামিলি কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী, সংগঠনটির সাধারন সম্পাদক ও বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের পরিচালক সুরুজ আলী বিশ্বাস, কুমারখালী ব্লাড ডোনার্স ক্লারের প্রতিষ্ঠাতা সভাপতি সাগর শেখ, কুমারখালী ব্লাড সোল্ডার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ইয়া রাফি ইসলাম পলাশ , ফ্যামিলি কেয়ার হাসপাতালের ল্যাব ইনচার্জ মেহেদী হাসানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 


সভায় বক্তারা বলেন, দৃষ্টিশক্তি মানুষের স্বাভাবিক জীবনযাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোখের বিভিন্ন সমস্যা শুরুতেই শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করা গেলে অনেক ক্ষেত্রেই দৃষ্টিশক্তি রক্ষা করা সম্ভব। এজন্য নিয়মিত চোখ পরীক্ষা এবং চোখের প্রতি যত্নশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।

 


উল্লেখ্য, প্রতি বছর অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার বিশ্বব্যাপী এই দিবস পালিত হয়ে থাকে। অন্ধত্ব ও দৃষ্টিশক্তি হারানোর কারণ, চোখের বিভিন্ন রোগ এবং তাদের যত্ন সম্পর্কিত সমস্যা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই দিবসটি পালন করা হয়।
 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।