Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জেলার খবর সারা দেশ

কুমারখালীতে 'বঙ্গমাতা' বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
কুমারখালীতে 'বঙ্গমাতা' বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন

কুষ্টিয়ার কুমারখালীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে "সংগ্রাম-স্বাধীনতা,প্রেরণায় বঙ্গমাতা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ সভা কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীন এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত।

 

এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকুল উদ্দিন,সমাজসেবা কর্মকর্তা মোহম্মদ আলী, থানার পুলিশ পরিদর্শক সুকল্যান, উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম, কৃষি সম্প্রসারণ অফিসার রাইসুল ইসলাম,পাবলিক লাইব্রেরি সাধারণ সম্পাদক মমতাজ বেগম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।