Monday, 19 October 2026
শিরোনাম
জেলার খবর সারা দেশ

কুমারখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
কুমারখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
কুষ্টিয়ার কুমারখালীতে পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু হয়েছে। (২৮ আগষ্ট)  রোববার  দুপুর বারোটার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামে এই মৃত্যুর ঘটনা ঘটে। মৃত শিশু জগন্নাথপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের খাইরুল ইসলামের ছেলে হামজা শেখ (২)।   মৃত শিশুর দাদী জানান, সকালে হামজা বাড়ির উঠানে খেলা করার সময় সকলের অগোচরে বাইরে চলে যায়। দুপুরে গোসল করানোর জন্য তাকে খুঁজে পাওয়া না গেলে।     খোঁজাখুঁজির এক একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে ভেসে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।