Monday, 19 October 2026
শিরোনাম
জাতীয় সারা দেশ জেলার খবর

কুমারখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
কুমারখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী
কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদ্বোধন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার ( ২৪ জুলাই ) সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে উপজেলা চত্বরে বর্ণাঢ্য র‍্যালি ও আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।     'নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ 'এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান।     এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান লালো, মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। এম /আর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।