Monday, 19 October 2026
শিরোনাম
ক্যাম্পাস জাতীয়

কুবিতে সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
কুবিতে সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় সকল বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা আগামী দুই দিনের জন্য স্থগিত করা হয়েছে।

   

শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উত্তপ্ত পরিস্থিতি বিষয়ে মিটিং শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

   

মিটিংয়ে বলা হয়েছে, আগামী রোববার ও সোমবার সকল সেমিস্টার পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষাগুলো পরবর্তীকালে রিশিডিউল করে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দ্রুত তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।

   

উল্লেখ্য, শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নামাজে জায়গা দেওয়াকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে হাতাহাতিতে জড়ায় কাজী নজরুল ইসলাম হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীরা। এ ঘটনার রেশ ধরে ওই দিনই সন্ধ্যায় কাজী নজরুল ইসলাম হলের এক ছেলেকে মারধর করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের কিছু ছাত্রলীগ কর্মী। এর প্রেক্ষিতে শুক্রবার রাত ১২টার দিকে দুই হলের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়।

   

এদিকে শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও কাজী নজরুল ইসলাম হলের ছাত্রলীগের নেতা-কর্মীরা মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

   

খোঁজ নিয়ে জানা যায়, এ ধাওয়া-পাল্টা ধাওয়ায় প্রায় ২৫ এর অধিক নেতা-কর্মী আহত হন। এ সময় গুরুতর আহত হন ১০ জন। একই সঙ্গে নজরুল হলের সভাপতি নাজমুল হাসান পলাশও আহত হন। এছাড়া গুরুতর আহত অবস্থায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বায়েজিদ আহমেদ বাপ্পীসহ বাকিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।