Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
রাজনীতি

কারামুক্ত হলেন সালাম-এ্যানি

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
কারামুক্ত হলেন সালাম-এ্যানি

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম ও প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জামিনে কারামুক্ত হয়েছেন। বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় আটকের একমাস ১১ দিন পর তারা কারামুক্ত হলেন।

আবদুস সালাম ও শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির আইনজীবী মো. আক্তারুজ্জামান ও জহিরুল ইসলাম সুমন জানান, বুধবার সন্ধ্যা ৬টায় তারা কারামুক্ত হন।

এদিন দুপুরে আবদুস সালাম ও এ্যানির জামিননামা ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করেন তাদের আইনজীবী। এরপর ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে জামিন নামা পৌঁছানোর পর তারা কারামুক্ত হন।

এর আগে গত ১৭ জানুয়ারি আপিল বিভাগের চেম্বার আদালত আবদুস সালাম ও শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে হাইকোর্টের দেওয়া ছয় মাসের অন্তরবর্তীকালীন জামিন দিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রাখেন। আপিল বিভাগের চেম্বার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের আদালত তাদের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে নো অর্ডার দেন।

গত ১৬ জানুয়ারি বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ আবদুস সালাম ও এ্যানির জামিন আবেদনের শুনানি শেষে রুলসহ ছয় মাসের জামিন দেন।

গত ৫ জানুয়ারি মহানগর দায়রা জজ আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন। আদেশের কপি পাওয়ার পর তাদের পক্ষে হাইকোর্টে জামিন আবেদন করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।