Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয় জেলার খবর

কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা চা শ্রমিকদের

admin • 20 Aug 2022, 05:12 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা চা শ্রমিকদের
কোনো সিদ্ধান্ত না আসায় চা বাগানগুলোতে ১২ দিন ধরে চলছে চা শ্রমিকদের আন্দোলন। তবে জন্মাষ্টমীর শোভাযাত্রাসহ নানা আনুষ্ঠানিকতার কারণে শুক্রবার (১৯ আগস্ট) সংক্ষিপ্ত কর্মসূচি পালন করেছেন তারা।  শ্রমিক নেতারা বলছেন, শনিবার (২০ আগস্ট) থেকে আন্দোলন আরও জোরদার করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। শ্রমিকরা জানিয়েছেন, সামান্য মজুরিতে সংসার চালাতে পারছেন না তারা। এদিকে, বৃহস্পতিবার শ্রীমঙ্গলে শ্রমিক নেতাদের বৈঠকে মালিক পক্ষের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে কর্মবিরতিসহ আন্দোলন চালিয়ে যাবার কথা বলা হয়। শ্রমিক নেতারা জানান, শনিবার থেকে আন্দোলন আরও জোরদার হবে। আন্দোলন অব্যাহত রয়েছে হবিগঞ্জের ২৪টি চা বাগানেও। সকালে জেলার চুনারুঘাটের চানপুর চা বাগানে শ্রমিকরা সমাবেশ করেন। এসময় শ্রমিক নেতারা দ্রুত তাদের দাবি মেনে নিতে বাগান মালিকদের প্রতি আহবান জানান।   আরও পড়ুন:সুইডেনে শপিংমলে বন্দুক হামলায় নিহত এক   বিভিন্ন বাগান ঘুরে দেখা গেছে, শ্রমিকদের কর্মবিরতির ফলে ফ্যাক্টরির প্রধান ফটকগুলো বন্ধ রয়েছে। চা বাগানে যে কুড়ি পাতা তোলা হতো, সেগুলো গত দশ দিন ধরে তুলতে না পারায় অনেকটা ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।   উল্লেখ্য, গত ৯ আগস্ট থেকে শ্রমিকরা ৩০০ টাকা মজুরির দাবিতে ধর্মঘটের ডাক দেন। পরে ১৩ আগস্ট অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস চা শ্রমিকরা মানববন্ধন, সমাবেশ, বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করে ধর্মঘট পালন করেন। ১৪ ও ১৫ আগস্ট ২ দিন স্থগিত থাকার পর ১৬ আগস্ট থেকে আবার পূর্ণদিবস ধর্মঘট পালন করছেন তারা। মিরর/ সাব্বির
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।