কচুয়া উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ড. সেলিম মাহমুদ এর বিরুদ্ধে হামলার অভিযোগ পাওয়া গেছে ।
গতকাল ৩১শে জুলাই বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়ে । ভিডিওতে দেখা যায় আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ড. সেলিম মাহমুদ এর সমর্থক নেতা কর্মীরা আওয়ামীলীগের এক কর্মীর দোকানের উপর হামলা করে।
সেই সময় হামলার শিকার হওয়া ঐ আওয়ামীলীগ কর্মী তার ফেসবুক আইডি হতে হামলার দৃশ্য লাইভ করেন এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ড. সেলিম মাহমুদ এর বিরুদ্ধে হামলার অভিযোগ করেন।
এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার দাবি করেন।
এবিষয়ে কচুয়া থানার কোন মামলা দায়ের করা হয়নি।
মিরর/ কচুয়া