Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
সারা দেশ জেলার খবর

কক্সবাজারে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
কক্সবাজারে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

কক্সবাজারের টেকনাফ থানাধীন উত্তর নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ লক্ষ পিস ইয়াবা সহ ২ জন মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব-১৫

র‌্যাব-১৫ কক্সবাজার এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর নয়াপাড়া এলাকায় কতিপয় মাদক কারবারী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ১৭ আগস্ট ২০২৩ তারিখ ভোর অনুমান ০৫.০৫ ঘটিকায় র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের নিকট দুইজন মাদক কারবারী ধৃত হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদ্বয়ের দেহ ও সাথে থাকা ০২টি প্লাস্টিকের বস্তা তল্লাশী করে সর্বমোট ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট, ০২টি স্মার্ট ও ০২টি বাটন মোবাইল ফোন এবং ০৬টি সীম কার্ড উদ্ধার করে র‍্যাব।

গ্রেফতারকৃত মাদক কারবারীরা হচ্ছে মোঃ রফিক (৪৪), পিতা-আহমদ হোছন, মাতা-রহিমা খাতুন এবং ২। শামসুল আলম (৪০), পিতা-মৃত নূর ইসলাম, মাতা-আমিনা খাতুন, উভয় সাং-উত্তর নয়াপাড়া, ১নং ওয়ার্ড, ইউনিয়ন-সাবরাং, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার বলে জানা যায়।

 

জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত মাদক কারবারীদ্বয় বেশ কিছু দিন ধরে মাদক ব্যবসায়ের সাথে জড়িত। তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে টেকনাফ সদর’সহ কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।

 

উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ ধৃত মাদক কারবারীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।