Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
ক্রিকেট খেলাধুলা

ওয়ানডেতে সেরা ১০ বোলারের একজন মোস্তাফিজ

• • পঠিত 21 বার
শেয়ার করুন:
ওয়ানডেতে সেরা ১০ বোলারের একজন মোস্তাফিজ
সম্প্রতি ওয়ানডে বোলারদের র‍্যাংকিং প্রকাশ করেছে ক্রিকেটের সবচেয়ে বড় নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। প্রকাশিত তালিকায় সুখবর পেলেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। সাপ্তাহিক হালনাগাদে বড় লাফ দিয়ে ৬ ধাপ এগিয়েছেন এই কাটার মাস্টার।    বুধবার (১৭ আগস্ট) প্রকাশিত র‍্যাংকিংয়ে ওয়ানডে বোলারদের তালিকায় সেরা ১০ এ যায়গা করে নিয়েছেন মোস্তাফিজ। সবমিলিয়ে ৬৪০ রেটিং পয়েন্ট এই পেসারের।   এছাড়া ৪৬৯ পয়েন্ট নিয়ে তাইজুল ইসলাম তার ক্যারিয়ারসেরা ৫৩তম স্থানে উঠে এসেছেন। বাঁহাতি এই স্পিনার ১৮ ধাপ এগিয়েছেন।
জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে ১৭ রান দিয়ে ৪টি উইকেট নেন মোস্তাফিজ। তাইজুল ৩৪ রানে শিকার করেন ২ উইকেট।   এছাড়া শেষ ওয়ানডেতে ১৬ রানে ১ উইকেট নেওয়া মেহেদি হাসান মিরাজ দুই ধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেছেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।