Monday, 19 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
ক্রিকেট খেলাধুলা

এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠানে কী কী থাকছে

• • পঠিত 19 বার
শেয়ার করুন:
এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠানে কী কী থাকছে

ব্যাপক জলঘোলা করার পর অবশেষে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপের এবারের আসর। শুরুতে পাকিস্তানে টুর্নামেন্ট আয়োজনের কথা থাকলেও ভারতের আপত্তিতে সেখানে আয়োজন নিয়ে শঙ্কা দেখা দেয়।

পরবর্তীতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান নাজাম শেঠীর প্রস্তাবে হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামীকাল বুধবার (৩০ আগস্ট) পর্দা উঠবে এশিয়া কাপ-২০২৩ এর। হাইব্রিড মডেলে পাকিস্তান ও শ্রীলঙ্কায় হবে এবারের এশিয়া কাপ। মূল আয়োজক পাকিস্তান হওয়ায় এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে সেখানেই।

৩০ আগস্ট বুধবার পাকিস্তান ও নেপালের ম্যাচের আগে হবে উদ্বোধনী অনুষ্ঠান। বাংলাদেশ সময় বিকেল ৩টা থেকে শুরু হবে এই অনুষ্ঠান। পাকিস্তানের মুলতান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন উপ-মহাদেশের বিখ্যাত সংগীত শিল্পী ও সুরকার এআর রহমান। পাকিস্তানের খ্যাতিমান শিল্পী আতিফ আসলামও গান পরিবেশন করবেন। এছাড়াও ট্রেডিশনাল এশিয়ান মিউজিক ও নৃত্য পরিবেশনা থাকবে। সবশেষে থাকবে আতশবাজির প্রদর্শনী।

ভারতের স্টার স্পোর্টস চ্যানেলে সরাসরি দেখা যাবে এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠান। এছাড়া বাংলাদেশের টি-স্পোর্টসেও দেখা যাবে বিশেষ এই আয়োজন।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান এবং নেপাল। পরদিন ৩১ আগস্ট পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে সহ-আয়োজক শ্রীলঙ্কা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।