Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
রাজনীতি

এবার মহাসমাবেশের ঘোষণা দিল জামায়াত

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
এবার মহাসমাবেশের ঘোষণা দিল জামায়াত

এবার ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। মহানগরীর শাপলা চত্বরে শান্তিপূর্ণ সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

সোমবার (২৩ অক্টোবর) জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভা শেষে এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানায় সংগঠনটির কেন্দ্রীয় প্রচার বিভাগ।

এর আগে একই দিনে ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি।

এরই মধ্যে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করার জন্য ডিমএমপির কাছে অনুমতি চেয়ে চিঠিও দিয়েছে দলটি। আগামী ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশ থেকে সহিংসতার আশঙ্কা করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সম্ভাব্য সহিংসতা মোকাবেলা করে রাজপথের নিয়ন্ত্রণ ধরে রাখতে দলীয়ভাবে প্রস্তুতিও নিচ্ছে তারা। ঢাকা ও আশপাশের জেলা, মহানগরের নেতাকর্মীদের প্রস্তুত করা হচ্ছে।

এদিকে সরকারের পদত্যাগ এবং কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে ২৮ অক্টোবর রাজধানীর শাপলা চত্বরে শান্তিপূর্ণ মহাসমাবেশের ঘোষণা দিল জামায়াত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।