Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
রাজনীতি

এখনো সময় আছে দ্রুত পদত্যাগ করুন :ফখরুল

• • পঠিত 21 বার
শেয়ার করুন:
এখনো সময় আছে দ্রুত পদত্যাগ করুন :ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এত দিন আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছি। আজকে তারুণ্যের রোড মার্চ শেষ। এবার সরকার পতনের এক দফা আন্দোলন। এখনো সময় আছে, দ্রুত পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ন্যস্ত করুন। নতুন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন দিন।’

আজ বৃহস্পতিবার (০৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে বিএনপির রোড মার্চ মিরসরাই পৌঁছলে সেখানে পৌর সদর এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।

 

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা ১৪ এবং ১৮ সালে অবৈধ নির্বাচন করেছেন। আগুন জ্বালিয়ে, সন্ত্রাস করে তা বিএনপির ঘাঁড়ে চাপিয়েছেন।

 

একটা কথা আছে না, বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান...এটা আর করতে দেওয়া হবে না। আমরা কারো কাছে ক্ষমতা চাই না। আমরা জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চাই।’

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাসন থেকে দেশে ফিরিয়ে আনার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে সরকার আটকে রেখেছে।

 

মিথ্যা মামলা থেকে মুক্ত করে তাকে বাঁচাতে হবে। তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসনে পাঠিয়েছে। তাকেও মিথ্যা মামলা থেকে মুক্তি করে দেশে ফিরিয়ে আনতে হবে। এ জন্য দরকার দুর্বার আন্দোলন।’

এ সময় মিরসরাইয়ের জনগণকে উদ্দেশ করে বিএনপি মহাসচিব বলেন, ‘মিরসরাইয়ের বীর জনগণ, আপনারা সব সময় অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে ও গণতন্ত্রের স্বার্থে সংগ্রাম করে চলেছেন।

আগামীতেও এ সরকারের সকল অন্যায়-জুলুমের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখবেন।’ এর আগে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘আজকে কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে তারুণ্যের রোড মার্চ ঘিরে জনগণ রাস্তায় নেমে এসেছে। সরকারের এখন বিদেশেও কেউ নেই, দেশেও কেউ নেই। এখন এ সরকারকে ক্ষমতা থেকে টেনে নামাতে হবে।’

 

মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরীর সভাপত্বে ও সদস্যসচিব গাজী নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মো. শাহাজাহান, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ত্রাণবিষয়ক সম্পাদক বেলাল আহম্মদ, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, নুরুল আমিন চেয়ারম্যান ও ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবন্দ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।