Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয় জেলার খবর

ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে যুবকের আত্মহত্যা

admin • 29 Aug 2022, 06:12 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে যুবকের আত্মহত্যা
নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার সস্তাপুরের গাবতলা এলাকায় ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।   সোমবার (২৯ আগস্ট) দুপুরে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক দিপু এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে উপজেলার ওই এলাকায় এ ঘটনা ঘটে।     নিহত ব্যক্তি একই এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে সোহাগ (২৫)।     নিহেতের স্ত্রী রোমানা জানান, সোহাগ গার্মেন্টসে চাকরি করতেন। কিছু দিন আগে তার চাকরি চলে যায়। পরে সংসার চালানোর জন্য অনেকের কাছ থেকে ঋণ নেন তিনি।       তিনি আরও জানান, চাকরি না হওয়ার ঋণ পরিশোধও করতে পারছিলেন না সোহাগ। ঋণ নিয়ে চিন্তাগ্রস্ত ছিলেন তিনি। আজ সোমবার সকালে বাড়ির দরজার সামনে থাকা আম গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়।     এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক দিপু বলেন, আজ সোমবার সকালে এ খবরে পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।