Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয় সারা দেশ এক্সক্লসিভ

উত্তরায় গার্ডার ধস দুর্ঘটনা: প্রধানমন্ত্রীর শোক

admin • 15 Aug 2022, 03:25 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
উত্তরায় গার্ডার ধস দুর্ঘটনা: প্রধানমন্ত্রীর শোক
রাজধানীর উত্তরায় বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডারের চাপায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৫ আগস্ট) প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, এক শোক বার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।
উল্লেখ্য, সোমবার বিকালে উত্তরায় ক্রেন দিয়ে বিআরটি প্রকল্পের একটি গার্ডার তোলার সময় ওই দুর্ঘটনা ঘটে। ভারসাম্য রাখতে না পারায় ক্রেনটি একদিকে কাত হয়ে যায়। তখন গার্ডারটি গাজীপুরগামী একটি প্রাইভেট কারের উপর পড়ে।   এতে গাড়ির ভেতরেই দুই শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়। ওই পরিবারের আরও দুই সদস্যকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।