Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ সারা দেশ ক্যাম্পাস

ইবিতে বুদ্ধিজীবী দিবসে মোমবাতি প্রজ্জ্বলন

admin • 14 Dec 2022, 09:12 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ইবিতে বুদ্ধিজীবী দিবসে মোমবাতি প্রজ্জ্বলন

 ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসন ও ছাত্রলীগের পক্ষ থেকে যৌথভাবে মোমবাতি প্রজ্জ্বালনের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের চক্রান্তে নিহত জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধায় স্বরণ করা হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ১মিনিটে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুজ্ঞয়ী মুজিব ম্যুরালে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বালন কর্মসূচি পালন করে তারা।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন ও বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এদিকে ইবি শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়’সহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী মোমবাতি প্রজ্জ্বালন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।