Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
রাজনীতি

আ.লীগের স্লোগান- আমার ভোট আমি দেবো, তোমার ভোটও আমি দেবো:ফখরুল

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
আ.লীগের স্লোগান- আমার ভোট আমি দেবো, তোমার ভোটও আমি দেবো:ফখরুল

আওয়ামী লীগের স্লোগান হলো আমার ভোট আমি দেবো তোমার ভোটও আমি দিবো বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, উন্নয়নে কথা বলে সরকার জনগণকে বোকা বানাচ্ছে। শনিবার (২১ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপি'র কার্যালয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।

সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, গরিব গরিবই থাকছে। আর আওয়ামী লীগের নেতারা ফুলে ফেপে বড়লোক হচ্ছে। জনগণকে নিয়ে এইসব ফাজলামি আর চলবে না, জনগণকে নিয়ে মশকরা করা চলবে না, বিএনপি ভোট চায় তবে তা হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। না হলে আওয়ামী লীগ ভোট চুরি করবেই এটা তাদের স্বভাব।

তিনি বলেন, সকল দলকে নিয়ে যে যুগপৎ আন্দোলন শুরু করা হয়েছে সেই আন্দোলনে জয়লাভ করলে বিএনপি একটি জাতীয় সরকার গঠন করবে। সে জাতীয় সরকারে সব দলের নেতারা প্রতিনিধিত্ব করবেন।

শীতবস্ত্র বিতরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, দপ্তর সম্পাদক মামুনুর রশিদসহ প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।