Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
রাজনীতি

আ. লীগের শান্তি সমাবেশে মারামারি

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
আ. লীগের শান্তি সমাবেশে মারামারি

রাজধানীতে আয়োজিত আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের মঞ্চের কাছে এ ঘটনা ঘটে।

 

দুপুর ২টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য দিচ্ছিলেন। এ সময় সমাবেশের মঞ্চের কাছে মারামারি ও লাঠি ছোড়াছুড়িতে জড়ান ছাত্রলীগের বেশকিছু নেতাকর্মী।

 

এ সময় মঞ্চ থেকে সমাবেশের মাইকে ছাত্রলীগের নাম উল্লেখ করে মারামারি থামাতে বারবার অনুরোধ জানানো হয়। ১০ মিনিটের মতো এই মারামারি চলে। এরপর পরিস্থিতি শান্ত হয়।

 

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আওয়ামী লীগের সমাবেশের কার্যক্রম শুরু হয়। এরপর দুপুর দেড়টা থেকে মঞ্চে বক্তব্য শুরু করেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।