Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
রাজনীতি

আ.লীগের এনার্জি ড্রিংক হিসেবে কাজ করছে ভারত: রিজভী

• • পঠিত 19 বার
শেয়ার করুন:
আ.লীগের এনার্জি ড্রিংক হিসেবে কাজ করছে ভারত: রিজভী

ভারতের জন্যই ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ। দেশটি এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিংক হিসেবে কাজ করছে। রোববার (৭ জুলাই) নয়াপল্টনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ফ্রন্টের ঢাকা মহানগরীর সম্মেলনে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 

এ সময় তিনি বলেন, লুটপাট আর টাকা পাচারের সংস্কৃতি শুরু করেছে আওয়ামী লীগ। শুধু বেনজির আর আজিজ নয় আরও শত শত রাঘব বোয়াল হয়েছে। শুধু সরকারের আশ্রয় প্রশ্রয়ে এসব করছে তারা।

 

তিনি বলেন, গোটা জাতিকে আজ বিভক্ত করা হয়েছে। লুটপাট, কালোটাকা, জমি দখলের মানসিকতার দল আওয়ামী লীগ।

 

তিনি অভিযোগ করেন, দেশে জমিদারতন্ত্র চালু করেছে সরকার। ক্ষমতাসীনদের হাতে দেশের কেউই নিরাপদ নয় বলেও মন্তব্য করেন রিজভী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।