Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয় শিক্ষা পড়াশোনা

আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটিতে ভর্তি না হওয়ার পরামর্শ

admin • 08 Sep 2022, 07:48 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটিতে ভর্তি না হওয়ার পরামর্শ

আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির কার্যৃক্রমের আইনি কোনো ভিত্তি নেই জানিয়ে বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার্থীদের ভর্তি না হওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

   

বিশ্ববিদ্যালয়টির বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এই পরামর্শ দিয়েছে ইউজিসি। প্রতিষ্ঠানটি জানিয়েছে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

   

ইউজিসির সদস্য অধ্যাপক বিশ্বজিৎ চন্দ বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের (২০১০) ধারা ৯ এর শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় বিশ্ববিদ্যালয়টির কার্যক্রমে আইনগত কোনো ভিত্তি নেই। এ জন্য জনস্বার্থে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

   

অধ্যাপক বিশ্বজিৎ চন্দ বলেন, আইনের ১২ (১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়টি সাময়িক অনুমতিপত্রের মেয়াদের মধ্যে সনদপত্রের জন্য আবেদন করেনি।

   

বিশ্ববিদ্যালয়টি সম্পর্কে বিশ্বজিৎ চন্দ বলেন, ২০০৬ সালের পর থেকে বিশ্ববিদ্যালয়টিতে চ্যান্সেলর বা রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগকৃত কোনো ভিসি, প্রোভিসি ও ট্রেজারার নেই। অর্থ্যাৎ বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে বৈধ কোনো কর্তৃপক্ষ নেই। এ ছাড়া বিশ্ববিদ্যালয়টির সকল শিক্ষাক্রম মেয়াদোত্তীর্ণ হওয়ায় এসব একাডেমিক প্রোগ্রাম বৈধতা হারিয়েছে।

মিরর/ অনলাইন
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।