Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয় জেলার খবর

আমদানি খাতে বিজনেস স্টার অ্যাওয়ার্ড পেল বিডি এক্সপ্রেস কার্গো

admin • 11 Nov 2022, 02:26 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
আমদানি খাতে বিজনেস স্টার অ্যাওয়ার্ড পেল বিডি এক্সপ্রেস কার্গো
বাংলাদেশের আমদানি খাতে পারফরমেন্সের স্বীকৃতিস্বরূপ বিজনেস স্টার অ্যাওয়ার্ড পেয়েছে বিডি এক্সপ্রেস কার্গো লিমিটেড। সোমবার (৭ নভেম্বর) বাংলাদেশ মিডিয়া জার্নালিষ্ট ফোরাম কর্তৃক আয়োজিত বিজনেস ষ্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিডি এক্সপ্রেস কার্গোর চেয়ারম্যান খান সাদাত মোহাম্মদ সাকিব ও ডিরেক্টর সৈয়দ মোহাম্মদ রুবেলের বড় ভাই ম্যানেজিং ডিরেক্টর মোঃ জাহাঙ্গীর আলম এ অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন। এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান সহ দেশ বিদেশের বিভিন্ন ব্যবসায়ী ও উচ্চপদস্থ কর্মকর্তারা। প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বিডি এক্সপ্রেস কার্গোর কার্যক্রমের প্রসংশা ও পরবর্তীতে আরো ভালো কাজ করার জন্য উৎসাহ দেন। উল্লেখ্য, বাংলাদেশ কাস্টমস এর সিএন্ডএফ (ক্লিয়ারেন্স এন্ড ফরওয়ার্ডিং) এজেন্ট হিসেবে বিডি এক্সপ্রেস কার্গো যাত্রা শুরু করে ২০০১ সালে। প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি সুনামের সাথে আকাশ এবং নৌ-পথে ক্লেয়ারেন্স করে আসছে । প্রতিষ্ঠার পর থেকেই এর লক্ষ্য ছিল বাংলাদেশের আমদানিতে নতুন কিছু করা যা মানুষের সকল ভোগান্তি দূর করে নিরাপদ আমদানির নিশ্চয়তা দেবে । সেই চিন্তা ধারা থেকে বিডি এক্সপ্রেস কার্গো শুরু করে Door To Door সার্ভিস, নিরাপদ পণ্য আমদানির শতভাগ নিশ্চয়তায় দীর্ঘ দিন ধরে বিশ্বস্ততার সঙ্গী হয়ে বিভিন্ন দেশ থেকে সরাসরি আপনার দরজায় পণ্য পৌঁছে দিচ্ছে এ প্রতিষ্ঠান। বাংলাদেশের আমদানি ক্ষাতকে মানুষের কাছে আরো বেশি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য করতে দীর্ঘ ২১ বছর ধরে আমদানি ও রপ্তানিকারকদের বাংলাদেশ ও আন্তর্জাতিক বাজারে অত্যন্ত সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে বিডি এক্সপেস কার্গো।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।